স্বপ্ন দীঘি
- রুবিনা মজুমদার

যদি আমার বাগানে কখনো
একটি ফুল ও না ফোটে -
যদি চন্দ্র মল্লিকায় কুঁড়ি না আসে -
চৈত্রের তীব্র তাপে যদি অকালে
ঝরে পড়ে কসমস , ভায়োলেট , সূর্যমুখী ,
তবুও আমার মনে কোনো দুঃখ থাকবে না ।

কারণ , আমি নিজ মনের আঙ্গিনায়
বাগান বানিয়ে------------
সেখানে সাজিয়ে রাখবো
একটি কালো গোলাপ ।

সেই গোলাপের উন্মুক্ত সৌরভ ছড়িয়ে
জীবন ময় তোমার মায়াবী চোখে -
খুঁজে বেড়াবো ভালোবাসার সুখ ।
অদৃশ্য ছায়ায় , অদৃষ্টে মেলে দিয়ে
হৃদয়ের ডানা ।
তোমার চোখে উপমার মতো স্বপ্ন দীঘি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১১-০৫-২০১৫ ০০:১৯ মিঃ

সত্যি ভাল লাগলো

১০-০৫-২০১৫ ১৩:১৫ মিঃ

কবিতা পড়তে খুব ভাল লাগলো, আপনার কবিতা গুলোর নামকরণ এত সুন্দর, না পড়ে ফিরে আসা যায় না


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026