ক্লান্ত লগণ
- রুবিনা মজুমদার
আছো তুমি মনেরই ঘরে
বেঁধেছো মায়ারই ডোরে ,
এতো প্রীতি দিয়েছো মোরে
তবু কেনো কাঁদে মন নীরব আঁধারে ?
রাতের অধরে জোছনার ছায়ায়
হাসনাহেনা , বকুল গন্ধ ছড়ায় ,
এমন সৌরভ ছড়ানো -
স্বপ্ন জড়ানো মাধবী রাতে
চাঁদ জেগে রয় একা তারাদের সাথে ।
মেঘের ভেলায় ভাসে মেঘলা মন
নীলাকাশ স্বপ্নে বিভোর সারাক্ষণ ,
বিষণ্ণতার বীজ বুনে একলা মন
ধুপের আগুনে জ্বলে বৈরী তনুমন ।
সুরভিত বিরহের ক্লান্ত লগণ
নিশীতে স্বপ্ন বুনে শূন্য জীবন ।
ছোট্ট জীবনের স্বপ্ন আশা
দুটি হৃদয়ের অবুঝ ভালোবাসা ।
চাওয়া আর পাওয়ার মাঝে
দুটি মনে একই বীণার সুর বাজে
দুচোখে অশ্রু ঢেলে
চোরাবালিতে কখনো দিওনা ফেলে
বেদনার নীল সাগরে ভাসিয়ে -
ভুল বুঝে কভু যেওনা চলে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।