মা আমার মা
- আবু জাফর বিশ্বাস
মাগো তোমার মত আপন আর, এভুবনে নাই,
তুমি ছাড়া এতো সোহাগ কোথাও নাহি পাই।
তুমি যে মোর স্বর্গতূল্য খোদার অশেষ দান ,
তুমি যে মা আদরিনী আমার জানের জান।
মাগো শুধু তোমায় আমি, অনেক ভালোবাসি,
কোথায় একটা টানে যেনো তোমার কাছে আসি।
তোমার জন্য মাগো আমার আলোর ভুবন দেখা,
তোমার হাতেই আমার নিয়ত আমার ভাগ্য লেখা।
তোমায় ছেড়ে আমি মাগো না যেনো যাই দূরে,
আচল ছায়ায় রেখ মাগো তোমার মায়ায় ঘিরে।
মাগো,সারাদিনটা দেখি যদি তোমার মুখের হাঁসি,
স্বর্গের সুখ যেন এই সংসারে, লাগে অনেক খুশি।
মাগো এই জগতে আমি শুধু তোমায় ভালোবাসি।
তাইতো ফেলে সবকিছু মা তোমার কাছে আসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।