বন্ধু আমার প্রবাসে
- আবু জাফর বিশ্বাস
বৈশাখে ঝড়, জৈষ্টে প্রচণ্ড খরা,
মৃত্তিকা ফেটে যে চৌচির ধরা।
আষাড়ে বৃষ্টি, শ্রাবণে বারিধারা,
শ্রাবণে প্লাবন মন পাগলপারা।
ভাদ্রে ভেপসা গরম,আশ্বিনে ঢল,
কাত্তিক-অগ্রাহায়নে মনহয় চঞ্চল।
পৌষ আর মাঘের শীত কন কন,
ফাল্গুন-চৈত্রে বসন্তে রাঙায় মন।।
আষাঢ় মাস, মেঘলা আকাশ,
ঝিরি ঝিরি বৃষ্টি ঠাণ্ডা বাতাস।
মনের কিছু ভাব করি প্রকাশ,
হৃদয়ের গহীনে প্রেমের আভাস।
বাদল দিনের আনন্দ উচ্ছাস,
বন্ধু যে আমার হয়েছে প্রবাস।
হৃদয় মুন্দিরে যে করত বসবাস,
সব আশা বুঝি হইলো নৈরাশ।
এখন সব হারিয়ে হয়েছি হতাশ,
স্বপ্নেও ভাবিনি হবে এ সর্বনাশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।