বন্ধু তুমি সহজ সরল
- আবু জাফর বিশ্বাস
বন্ধু তুমি সহজ সরল, বন্ধু তুমি বোকা,
বন্ধু তুমি যেখানেই যাও খাও শুধু ধোকা।
বন্ধু তুমি এলার্ম ঘড়ি, বন্ধু তুমি সেলফোন,
মাঝে মাঝে বদলে যাওয়া আমার রিংটোন।
বন্ধু তুমি মোবাইল ফোনের পর্যাপ্ত ব্যালান্স,
তোমার জন্যই আমার মনে জাগে, ফিলিন্স।
বন্ধু তুমি হঠাত দেখা ফোকলা মুখের হাসি,
বন্ধু তুমি মোবাইল ফোনের গল্প রাশিরাশি।
বন্ধু তুমি ওল্ড মডেল বদলাও তোমার রঙ,
মাঝে মাঝে দেখাবে এবার অকারণের ঢঙ।
বন্ধু তুমি দুঃখের সময় ফ্রি এডভাইস,
বন্ধু তুমি সুখের দিনের ফ্রি সারপ্রাইস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।