এই তো বেশ আছি
- শেখ মাফিজুল ইসলাম

নিঃসঙ্গ পথিকের সঙ্গে তোমার বোঝাপড়া
আজো শেষ হ’লো না; ‘হারবে নাকি জিতবে’
দ্বিধা-দ্বন্দ্বের চূড়ায় তুমি অস্থির, তোমার
গণ্ডীবদ্ধ জীবনে মুক্ত বিহঙ্গ উড়ে আসুক
তুমি তা চাও নি।

মাতাল হাওয়া বহুবার তোমাকে
আলিঙ্গন করেছে, জোছনা রাত ডেকে এনেছে
চোখের পাতায়, অব্যক্ত ব্যথায় কাঁদতে কাঁদতে
বালিশ ভিজিয়েছ বহুবার;
’যে যাবে, সে নিজস্ব খেয়ালে যাবে,
ফেরানো যাবে না তাকে’ ভাবতে ভাবতে বহু ভোর
স্যালুট দিয়েছে তোমাকে।

পানসি ভাসানোর সাধ ছিল,
গুড়ি গুড়ি বৃষ্টিতে ভেজার ইচ্ছা ছিল,
ইচ্ছা ছিল ওড়না ওড়াবে আকাশে:
হঠাৎ ক’রেই সম্বিত ফিরে পেলে-
ভিত্তিহীন সম্পর্কের বেড়া-জালে
কেন বন্দী হ’বো? উত্তাল সাগর সঙ্গমে
কেন সাঁতার দেব? ‘এই তো বেশ আছি
একাকিত্বের সংসারে, ভালো আছি’।

তবু শরীর, শরীর খুঁজবে আবার,
গভীর রাতে ঝুল বারান্দা ডাকবে তোমার;
ভোরের আলো ফুটতে না ফুটতেই
পথিককে ডেকে বলবে-টাটা,
উজান দেহে ফিরে যা, ফিরে যা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026