তুমি জীবনের প্রান
- আবু জাফর বিশ্বাস
তুমি আমার সকালের প্রাকৃতিক শোভা,
গোধূলীর ব্যস্ততা,রাতে আকাশের তারা,
তুমি আমার দিনের সূর্যের আলো
বর্ষার দিনে বৃষ্টি, শ্রাবণের বারিধারা।
তুমি আমার শরতে শিশির ভেজা
ঘাস, শীতের শুষ্কতা, গ্রীষ্মের খরা,
তুমি আমার বসন্তে বাগানের ফুল
বৈশাখী ঝড়, আষাঢ়ের ঝরা।
তুমি আমার তারা ভরা পুর্ণিমা রাত,
অসীম আকাশে ছেয়ে থাকা নীল,
তুমি আমার জীবনের প্রান,সুখের নীড়,
ভেসে আসা বাতাসের সুখ অনাবীল।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।