শ্রমিক পাড়ায় বিপ্লবী ঝড়
- শেখ মাফিজুল ইসলাম

ইচ্ছা মতো খাটতেই হবে
নেই কোন বিশ্রাম,
হীরার চেয়ে যতই মূল্য
হোক না শ্রমের ঘাম।

রক্ত- চোষা মালিক পক্ষ
দেয় না সঠিক দাম
মনের মধ্যে কষ্টের নদী
বয়ে যায় অবিরাম।

এ-বঞ্চনা শেষ হ’বে কবে
শ্রমিক পাই না ভেবে,
জমে ওঠে ক্রোধ
একদিন তারা প্রতিশোধ ঠিকই নেবে।

শ্রমিক পাড়ায় বিপ্লবী ঝড়
ছুটলো দিগ্বিদিক,
‘সঠিক দাবী আদায় করো’
হ’তে হবে নির্ভীক।

কাজ শেষ হ’বে ‘আট ঘন্টায়’
দিতে হবে অধিকার।
মালিক পক্ষ শুনলো এবার
শ্রমিকের হুংকার।

মালিক পক্ষ মানতে নারাজ
ঝাঁকে ঝাঁকে গুলি ছোড়ে,
অত্যাচারীর বুলেট এবার
রক্ত গঙ্গা গড়ে।

বুলেট-বিদ্ধ শ্রমিকের জামা
হ’য়ে গ্যাল লালে লাল,
সেই জামাটিই লাল পতাকা
উড্ডীন চিরকাল।

চীন, ভিয়েতনাম
কোরিয়া, কিউবা
বিশ্বের নানা দেশে
রক্ত ঝরানো শ্রমিকের পথ
এক পথে গ্যাল মিশে।

হে-নগরীতে
শ্রমিক পেল
বিপ্লবী এক শিক্ষা
শ্রমের মূল্য দিতেই হ’বে
এ-নয় মুষ্টি ভিক্ষা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026