আমার স্কুল জীবন
- আবু জাফর বিশ্বাস
আমি যখন ছেলে বেলা ইসকুলেতে পড়ি,
জীবনটা ছিল কতো সুখের পল্লিগ্রামে বাড়ী।
কপোতাক্ষের পাশে ছিল আর একটা বিল,
আরো ছিল পুকুর-পুস্কনি পদ্ম ফোটা ঝিল।
ঝিলের পাড়ে স্কুল মোদের লম্বা টিনের চাল,
সামনে সারি কৃষ্ণচূড়ার, নদী ভরা জল।
রঙে আমি একটু কমা দেখতে ছিলাম খুবি,
সে সব কথা মনে পড়লে এখন শুধুই ভাবি।
বন্ধু-বান্ধব অনেক ছিল থাকতাম মিলে মিশে,
সারাক্ষণ শুধু ঘুরতো সবে আমার আসে পাশে।
ক্লাসে আমি প্রথম ছিলাম বলতো সবাই ধন্য,
ছাত্র শিক্ষক গ্রাম-বাসি, করতো আমায় গন্য।
ইচ্ছে ছিল বড় হয়ে, হব ডাক্তার ইঞ্জিনিয়ার,
ইলেকট্রনিক্সের ট্রেনিং করে হয়ে গেলাম মেকার।
কাজ-কাম না থাকায় প্রায়ই এখন বেকার,
সময় পেয়ে একটু-আদ্য চেষ্টা করি লেখার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৭-০৮-২০১৩ ০৯:৫৮ মিঃ
কবিতাটিতে আমার স্কুল জীবনের বাস্তব সত্য ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।