একটি ডায়রি
- সুকন্যা তিশা
তোমায় দেয়া ডায়রির শেষ পাতাগুলো আজো খালি,
যার প্রথম কয়েকটা পাতায় আমার লেখা
তোমার আমার প্রেমের কাব্যগুলো ছিলো।
তাতে আজ হয়ত ছুয়োপোকার বিচরন।
যেদিন তোমায় ডায়রিটা দিযেছিলাম,
বলেছিলাম,- যখন তোমার কাছে
চিরদিনের মত যাবো
তখন তুমি আর আমি মিলে
শেষ পাতাগুলোয় জীবনের ছন্দ মিলাবো।
তা আর হলো না।
আমার ভালোবাসার চিহ্ন হিসেবে
ডায়রিটা পড়ে রইলো বুক শেলফের এক কোনায়।
হয়ত কোন একদিন কেউ এসে
অযত্নে ওটাকে ফেলে দেবে আবর্জনায়।
নয়তো বা পুড়িয়ে ফেলবে মহাশশ্মানের কোন চিতায়।
এমনি করেই হয়ত ঘটবে আমার ভালোবাসার অপমৃত্যু।
এমনি করেই হয়ত তোমার জীবন থেকে
আমার শেষ চিহ্নটুকুও মুছে যাবে।
ঘটবে আমার প্রথম প্রণয়ের অপূর্ণ অবসান,
তাল লয় হীন সেই অকৃত্রিম প্রেম।
--------------------(০৮.০৩.১৩)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।