শিল্প রাজ্যে অমরত্ম পেতে
- শেখ মাফিজুল ইসলাম

তুমি ধীরে ধীরে এসে দাঁড়ালে গিরি খাদের কিনারে,
আমার মুখের দিকে তাকালে একবার; তারপর
হঠাৎ চিৎকার করে বললে- ‘আমি তোমাকে ভালোবাসি’,
প্রতিধ্বনিময় শব্দ পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে এলো-
আমি- তোমাকে- ভালোবাসি---
উল্লাসে নিজেই দিলে হাততালি,
সেটিও প্রতিধ্বনি হয়ে ফিরে এলো কানে।

ফুরফুরে পাহাড়ী বাতাস আলিঙ্গন করলো তোমায়-আমায়
সেই প্রথম পাহাড় ভ্রমণ। পাহাড়ী ফুল,
পাহাড়ী পাখি, পাহাড়ী ঝর্ণা, পাহাড়ী বন,
যেন কতো আপন জন!

অদূরে টিলার ওপর দাঁড়িয়ে তুমি পাহাড় দেখছো
বৈকালীক হলুদ রোদ তোমাকে ভিজিয়ে দিচ্ছে;
ঠোঁট, চিবুক, কপোল, কুন্তল রাশি,
উদ্ধত বুক, নীল অন্তর্বাস, নিরব নাভি, কটি তট,
এবং শাড়ীর প্রতিটি ভাঁজে ভাঁজে শিল্প সুষমা।

পাহাড়ের পাদদেশ দেখিয়ে বললে-‘কী সুন্দর, তাই না’!
একবার কেবল হাসির রেখা ফুটে উঠলো ঠোঁটে,
রহস্যময়, নিগূঢ় সে হাসি।

সেই দূরন্ত বুক কাঁপা আলিঙ্গনের পর, শরীর জুড়ে
যে দৃশ্য ফুটে উঠেছিল, যদি দেখতেন
ভ্যান গগ, গনেশ পাইন, শাহাবুদ্দিন কিম্বা
মকবুল ফিদা হুসেন, তুমি নির্ঘাত জল রং পেন্টিং-এ
শিল্প রাজ্যে অমরত্ম পেতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026