একজন দ্বিধাগ্রস্হের উদাত্ত আহবান
- ফয়জুস সালেহীন
আজ আমি বড্ড দ্বিধাগ্রস্হ হয়েছিলাম।
যখন শুনলাম-
তোমাদের মধ্যে একদল লোক বলছে,
"আজ আকাশটা সারাদিন মেঘলা ছিলো।"
আর আরেকদল বলছে,
"আজ সারা দিনময় ছিলো রৌদ্রকজ্জ্বল।"
তখন আমার বিভ্রান্ত না হওয়ার কোন কারণ ছিলোনা।
হতচকিত হয়ে আমি তাকালাম তোমাদের চোখের দিকে।
তোমাদের দু'দলের চোখে দু'ব্র্যান্ডের গগলস।
দর্শক গ্যালারীতে তাকিয়ে দেখি
ক্রমশ দর্শকশূন্য হয়ে পড়ছে।
দর্শকেরা সব ব্যতিব্যস্ত খেলোয়াড়ের তালিকায় নাম লেখাতে।
আমি আবারও দ্বিধাগ্রস্হ হয়ে গেলাম।
এবং কোন কারণই খুঁজে পেলামনা
কোন সেই লাভের গুড়ের মোহে এরূপটি করছো তোমরা?
দ্বিধাগ্রস্হ আমি আজ উদাত্ত আহ্বান জানাচ্ছি-
ফিরে এসো তোমরা দর্শক গ্যালারীতে।
ছুঁড়ে ফেলো গগলস।
খালি চোখে একবার তাকাও আকাশপানে।
খোলা আকাশটাকে সবাই দেখো একই ঢংয়ে,একই রংয়ে।
মুছে ফেলো বিভাজন রেখাটা।
নয়তো তোমাদের অধিকার আর অনুভূতিগুলি জবর দখল হয়ে যাবে
চরদখলের মতো।
৩০/০৪/২০১৫ খ্রীঃ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।