সুখ - স্মৃতি - বিন্যাস
- রুবিনা মজুমদার
অমাবস্যা কিংবা চন্দ্রিমায়
তবু নির্জনে বসি ভাবি একাকী
এ কেমন মায়াজালে আঁখিজল ঝরে ?
হৃদয় ব্যথিত করে ।
পাখি ডাকা ভোরে , মরণ বাঁশির সুরে -
নির্দয় নিষ্ঠুর পাষাণের মতো ছেড়ে -
যাহারা হারিয়ে গেছে চিরতরে ,
এই ভুবন ছেড়ে ---
তাহাদের স্মরণে মন পোড়ে ।
পৃথিবীর হাজার কোলাহলের ভিড়ে ।
অতীতের অতন্দ্র প্রহরে -
সুখ - স্মৃতি বিন্যাসে -
বাস্তবতার করুণ সুরে
কারণে - অকারণে
ব্যথিত হৃদয় বৃষ্টির জলে ভিজে
হারানো প্রিয়জনের স্মরণে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।