নীহারিকা
- রুবিনা মজুমদার
হিজল তলীর ঘাটে , স্বপ্ন মেঘে ,
বিশ্বাসের গহীনে চিন্ময় -
বিশ্বজোড়া পাঠশালায় -
বিমর্ষ চিত্তে , শ্রাবণ মেঘের দিনে
সবুজের কোলাহল ছেড়ে -
পড়ন্ত বিকেলের গোধূলি সন্ধ্যায় -
চাঁদের আলো - আধারী
দূর নীপবনের ছায়ায় -
সোনালী জোছনায় -
স্বপ্ন ভূমির ঘাটে , বৃষ্টি বিলাসে
বিরহ ব্যথায় শূন্যতা লুকিয়ে ,
সপ্তদার ভেদ করে -
চন্দন মৃগ বিসর্জন দিয়ে -
গদ্য - পদ্যময় কাব্য গ্রন্থে -
বিরাম হীন কবিতার উপমাতে-
চন্দ্র - অমাবস্যা কেটে গেলো বৃত্তাকারে -
অথচ তোমাকে পাওয়া হলো না অধরা --
ধরা দিলো নীহারিকা ।।
( চন্দন মৃগ ---- প্রসিদ্ধ সুগন্ধি , চিন্ময় --- যা চিন্তা করা যায় , জ্ঞানময় /)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।