রবিন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা
- রুবিনা মজুমদার

প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি হলে বিশ্ব কবি -
যেন পুবের আকাশে আজো
ঊষার রবি ।

কবিতা ও গানে জগৎ রাঙালে
হৃদয় জুড়ে আঁকা বিশ্ব মানবের
দুঃখ - বেদনার ঘুম ভাঙ্গালে ।
আজ তোমার জন্মদিনে
শ্রদ্ধা জানাই তোমার চরণে ।

তোমার মতো শত শত সোনার ছেলে
আসুক এই বাংলার ঘরে ঘরে ।
তোমার লেখনীর বিশাল এই অবদান
তোমায় করেছে বিশ্বের বুকে মহীয়ান ।
ভালোবাসি তোমার গান কবিতা পরাণ ভরি
জীবনের দুঃখ কষ্টের প্রতিটি প্রান্তে
তোমায় স্মরণ করি ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026