তুমি আমার প্রেম
- আবু জাফর বিশ্বাস

তুমি আমার নীল জোছনা ভরা রাত,
তুমি আমার শিশির ভেজা সুপ্রভাত।
তুমি আমার ফুলে ফুলে ভরা বসন্ত,
তুমি আমার কাছে পাওয়ার আনন্দ।
তুমি আমার রাঙাভোরের পাখির গান,
তুমি আমার বহমান নদীর কলতান।
তুমি আমার শীতের পাখি ডাকা অরণ্য,
তুমি আমার রাত জাগা হাজারো স্বপ্ন।
তুমি আমার শরতের কাশফুলের মেলা,
তুমি আমার নীলাকাশে সাদা মেঘের ভেলা।
তুমি আমার ভালবাসার রূপালী চাদর,
তুমি আমার বর্ষার বৃষ্টির শীতল আদর।
তুমি আমার চাঁদ ঝলসানো জোছনা,
তুমি আমার প্রেমের নদীর মোহনা।
তুমি আমার নিরব শান্ত নির্জন নিশি,
তুমি আমার একটি কথা শুধুই ভালবাসি!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026