যদি তুমি নাই ভালবাস
- আবু জাফর বিশ্বাস

যদি তুমি নাই ভালবাস…
কেন রক্তে রাঙা গোলাপটি নিলে ?
কেন ঘুমান্ত হৃদয়কে চমকে দিলে ?
নির্জন প্রহরে কেন একাকী হাসালে ?
ব্যাস্ততাকে কেন আপন করালে ?

যদি তুমি নাই ভালবাস…
সুখের স্বপ্ন দেখা থেকে কেন জাগালে?
এতো আশার মালাটি কেন গাঁথালে ?
কেন চোখ দুটিকে লাল টলমল করলে?
আধার গুলি কেন আমায় একা দিলে ?

যদি তুমি নাই ভালবাস…
স্বজন কূলে কেন মিথ্যুক বানালে ?
শূন্য বুকটা কেন খালি করে দিলে ?
তাহলে কেন দিয়েছিলে সব প্রতিশ্রুতি ?
কি দরকার ছিল গোপনে অস্রু ফেলবার?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026