তোমার স্বজন
- রুবিনা মজুমদার

জীবন চলার সুখ - দুঃখের পথে
সময়ের প্রতিটি ভাঁজে -
সম্পর্কগুলোর মাঝে -
সবুজ প্রকৃতির বুকে
কোলাহলপূর্ণ জনস্রোতে -
রাস্তা কিংবা ফুটপাতে -
চেনা - অচেনা হাজার মানুষের দেখা পাবে ।
তবূ কোনো এক বন্ধনে আবদ্ধ
আত্মার আত্মীয় -
মা - বাবা , ভাই , বোন - অতি আপনজন
সে যে এক মধুর মায়ার বাঁধন ।
তাই ভুলোনা - কখনো ভুল বোঝোনা -
ওরাই তোমার স্বজন ।

মরীচিকার পৃথিবীতে -- মায়াহীন নয়তো কেউ
যদিও বুকের ধারে জমিয়ে বেদনার ঢেউ ,
স্বার্থের টানে - যদিও ফিরে যায় সবে
নিজ রক্তের লোক ---
তবু রক্ত কাঁদে আপনজনের তরে
রক্ত ঝরার বেদনার আর্তনাদে ।
তবুও ভুলোনা- ভুল বোঝোনা
ওরাই তোমার প্রিয়জন
ওরাই তোমার স্বজন ।

মনের গভীরতা দিয়ে - নিঃস্বার্থ ভাবে -
রক্তে রক্তে প্রতিটি কণাতে -
নাড়ীর স্পন্দনগুলো-- কান পেতে শোনো
আপনা আত্মভোলা -
রাগের ভুলে - শব্দহীন কষ্টের চীৎকারে
জীবনের সোনালী সময়ে - দুঃখের পরশ পাথরে ,
তবু ভুলোনা - ভুল বোঝোনা -
সে যে এক মায়ার বাঁধন -
ওরাই তোমার প্রিয়জন। ।
ওরাই তোমার স্বজন ।

থাকো তুমি যতোই দূরে - সোনালী সময়ের হাতটি ধরে
জীবনের অবসরে- আসবে ফিরে
রক্তের মায়ার টানে ।
আপনজনের নীড়ে ।
তবু ভুলোনা - ভুল বোঝোনা
সে যে এক মায়ার ভুবন
ওরাই তোমার রক্তের বন্ধন ।
ওরাই তোমার আপনজন ,
ওরাই তোমার স্বজন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026