একখণ্ড সুখের আশা
- আবু জাফর বিশ্বাস
গ্রীষ্মের খরতাপ -
আর বর্ষার বৃষ্টি ঝরা,
শ্রাবণের বহমান স্রোত
আর অঝর বারিধারা।
পিছনে ফেলে তুমি আমি
আলিঙ্গনে মেখে নিবো,
শরতের প্রভাতের শিশির
জলে স্নান করিবো।
বিকেলে গোধূলী বেলায়
সূর্যাস্তের সোনালী আভায়,
নদীর অন্ধকার মোহনার,
বালি ঝলসানো জোছনায়।
স্বপ্নের ঘোরে ভেসে আছি,
ব্রাজ করছে একাকীত্ব,
তবুও অগাদ বিশ্বাস দুজন
দুজনার ভিষন সত্য।
দুঃখ কে মুছে ফেলে-
ছোট্ট একখণ্ড সুখের আশা,
বৈশাখী ঝড়ে নড়বড়ে
সেই বাবুই পাখির বাসা।
শীতের শুকনো ঝরে যাওয়া
দুটি পাতা কি অদৃষ্ট,
ভালবাসার রুপালী চাদর
দিয়ে ঢেকে দিব সব কষ্ট!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।