আমার “চন্দনা”
- আবু জাফর বিশ্বাস
চন্দনারে…আমার চন্দনা,
তোমার রেখে এই ভূবনে,
মরতে আমি পারবো না।
তুমি নতুন কইরা প্রেম শিখাইলা,
আইসা হৃদয় পিঞ্জিরাই,
তোমার নিয়ে হাজার বছর
বাচতে চাই এই দুনিয়ায়।
কথা দিইবা এই জীবনে
ছাইড়া আমায় যাইবা না।
চন্দনারে…আমার চন্দনা,
তোমার রেখে এই ভূবনে,
মরতে আমি পারবো না।
আমার মনের মরা গাছে
ফুল ফুটাইলা হইয়া বনমালি,
সেই বাগানে থাকবে তুমি
ফুইটা ফুলের কলি।
তোমায় ছাড়া এই জগতে
থাকতে আমি পারবো না।
চন্দনারে…আমার চন্দনা,
তোমার রেখে এই ভূবনে,
মরতে আমি পারবো না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।