তবুও ভালবাসবো
- আবু জাফর বিশ্বাস

তুমি যদি ডাক আমি আসবো…
আমি হাজার বছর ধরে, পৃথিবীর পথ ধরে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে,
মালয়-সাগরে, নীল নদ পার হয়ে,
ইলোরা অজান্তার ভিতর দিয়ে,
আমি তোমার কাছে ছুটে আসবো…

তুমি যদি চাও আমি আনবো…
আমি হিমালয় পর্বতচুঁড়ায় উঠে-
নীলাকাশে উড়ন্ত একখন্ড সাদামেঘ এনে
তোমার দ্বীপ্ত উষ্ণ হৃদয়কে
শীতল করে দিবো…

তুমি যদি বলো আমি শুনবো…
আমি শাজাহানের মত কোন তাজমহল
দিতে না পারলেও আমার সমস্ত ধনদৌলত
ঐশ্বর্য তোমাকে বিকিয়ে দিয়ে
আমি নিঃস্ব হয়ে যাবো…
তবুও তোমার কথা শুনবো।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026