রক্ত ঝরানো একুশ
- আবু জাফর বিশ্বাস
আমার ভাইয়ের রক্ত ঝরানো একুশে ফেব্রুয়ারী,
আমরা যেন কখনো ভুলতে না পারি।
একুশে ফেব্রুয়ারী, তোমার জন্য আমার
মায়ের মা বলে ডাকিতে পারি…।
সালাম বরকত জব্বার রফিক সফিকের
রাজপথ রঞ্জিত হয়েছিল রক্তঝরি,
সন্তানহারা শতো বাংলা মায়ের আহাজারিতে
সেদিন বাতাস হয়েছিল ভারি।
ঐ………
ভাষার জন্য যারা দিয়েছিল প্রান
আজও তাদের স্মৃতি বুকে রাখিয়াছি ধরি,
করিবো স্মরণ রক্তিম সাজে
শহীদ মিনারকে ফুলদিয়ে সাজিয়ে এমন করি।
ঐ………
তুমি রক্তজবা করবী পূর্বাকাশে লাল ঝলমল রবি,
তুমি বাংলার সোনার তরী,
বাংলা আমার অহঙ্কার রেখেছি ধরে অন্তরে
তোমাকে নিয়ে তাই গর্ব করি।
একুশে ফেব্রুয়ারী, তোমার জন্য আমার
মায়ের মা বলে ডাকিতে পারি…।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।