মায়ের ভাষা
- আবু জাফর বিশ্বাস
আমার মায়ের বাংলা ভাষা যেন এমনই রয়,
আর কখনো আসে না যেন হারানোর ভয়।
শতো শহীদের সাগর সমান রক্ত করিয়া ক্ষয়,
বাঙালির বাংলা ভাষাকে করতে হয়েছে জয়।
আর যেন কোন একুশের
কালরাত বাংলায় না আসে,
আমার ভাইয়ের বুকের
তাজা রক্তে রাজপথ না ভাসে।
আমরা ভাষাকে করেছি জয়
এই দেশকে করেছি বিজয়,
যতই আসুক বাধা আমরা
কোনদিন মানবনা পরাজয়।
একুশে ফেব্রুয়ারীর সেই স্মৃতি
গেঁথে আছে বাঙালির হৃদয়,
ভাষার জন্য দিয়েছে প্রান
অমর হয়ে থাক তারা এ ধরায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।