সময়ের নিষ্ঠুর নিয়ম
- রুবিনা মজুমদার

নীরব নিস্তব্দ মেঘলা দুপুর কিংবা রাতের আঁধারে
কেন এই মন অশান্ত হয় বারে বারে -- ?
অতীতের স্মৃতিগুলো নীল শাড়ি পরে
দাঁড়িয়ে থাকে আজ বেদনার কাতারে ।
এই সুন্দর সোনালী জীবন হতে ----
কোতো আপনজন গেছে হারিয়ে ।


সেই বিষাদের স্মৃতির গহনাগুলো ---
আজো আমায় তাড়া করে স্মৃতির পিছে ।
বাবার আদর আর মায়ের স্নেহের শাসন
কি মধুর ছিলো সেই ভালোবাসার বাঁধন ।
সব ভাই - বোন মিলে করেছিলাম কোতো হৈ চৈ
সেই সোনালী দিনগুলি আজ হারালো কই -- ?


সেই হাসি - কান্না , অভিযোগ , অভিমান ,
সময়ের স্রোতে সব কিছু আজ হয়ে গেছে ম্লান ।
সেই ছোট্ট বেলার চড়ুই ভাতি আর পুতুল খেলা
কতো আনন্দের ছিলো ----
সেই ছেলে বেলার বন্ধুদেৃর মেলা ।
সেই সোনালী হারানো দিনগুলোর কথা মনে করে
রঙ্গিন কষ্টেরা খেলা করে আমার স্মৃতির ঘরে ।


শৈশবের সেই মধুর দিনগুলো হারিয়ে গেছে
হারানো দিন আর ফিরে আসেনা কারো কাছে ।
দিনে দিনে বেলা বয়ে গেছে --
সন্ধ্যা নেমে চলেছে জীবনের সবুজ পাতায় ।
জীবনের হারানো দিনগুলো -
শুধু হৃদয়ের বেদনার স্মৃতিতে জড়ায় ।


ঝরা পাতার মতো অতীতের স্মৃতিগুলো বয়ে চলে
আমার প্রতিটা রক্ত বিন্দুর শিরায় শিরায় ---
আমায় কেবলই পিছনে ফিরায় ।
এমনিভাবে বয়ে চলা সময়ের স্রোতের কাছে
আমরা হেরে যাই প্রতিদিন , প্রতিক্ষণ ।


সময়তো সময়ের নিয়মে চলে -
স্মৃতিগুলো হৃদয়কে ক্ষত করে কথা বলে ।
এক সময় সবাইকে মেনে নিতে হয়
--- নির্মম , নিষ্ঠুর সময়ের নিয়ম
জন্ম হতে মৃত্যু পর্যন্ত ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026