আলো --- আঁধার
- রুবিনা মজুমদার
অন্ধকারগুলো নির্জনে একা একা ফুপিয়ে কাঁদে
ঘাসের তলে প্রকৃতির বুকে -
নদীর জলের ঝলমল তরঙ্গে ,
সমুদ্রের পাদদেশে আকাশের নীলে
মেঘের আড়ালে খালে্-- বিলে ।
আকাশের বিষন্ন বিধুর আত্মাটা হয় বিবর্ণ সংকুচিত
আঁধার আকাশ চিৎকার করে অমাবস্যার রাতে ।
আঁধারের মাঝে জোনাকিরা
জ্বলে আর নিভে দলে দলে ---
বাঁশ ঝাড়ে আর বাগানের -
জলপাই গাছের ফাঁকে ---।
যখন আঁধার প্রেম করে আলোর সঙ্গে
তখন আঁধারের মুহূর্তরা ঝলমল করে উঠে ।
পৃথিবীকে করে আলোকিত
আঁধার আলোকে ভালোবেসে ।
তাইতো যখন আঁধার নামে পৃথিবীতে
আলো অপেক্ষাতে দাঁড়িয়ে থাকে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।