রসায়ন লীলাময়
- শেখ মাফিজুল ইসলাম

তুমি আমি বেঁচে আছি
দ্বিধা আর দ্বন্দ্বে;
রসায়ন বেঁচে আছে
ভালো আর মন্দে।

আনন্দে রসায়ন
উল্লাসে রসায়ন,
রসায়ন খুনসুটি
চক্ষু ও চর্মে;
রসায়ন নিঃশ্বাসে
রসায়ন বিশ্বাসে
রসায়ন গাঢ় হয়
চিন্তা ও কর্মে।

রসায়ন ভীরু পায়
মন ছুঁয়ে ছুটে যায়;
ঢেউ তোলে আঙিনায়
চিলে কোঠা বস্তি;
দেহে দেহে রসায়ন
মনে মনে রসায়ন
রসায়ন তৃপ্তিতে
ফিরে আসে স্বস্তি।

রসায়ন বেঁচে থাক
আদি-পিতা বলছে;
রসায়ন লীলাময়
যুগ যুগ চলছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026