সোনার হরিণের খোঁজে (পাচার হয়ে যাওয়া মানুষকে মনে রেখে)
- শেখ মাফিজুল ইসলাম

কতটুকু পথ পাড়ি দিয়েছি জানি না,
তবে মেঠো পথ ছিল, বন পথ ছিল, ছিল পাহাড়ি পথ,
নদী পথ ছিল, ছিল নীল জলের সমুদ্র পথ;
আর ছিল দৃড় অঙ্গীকার,
সোনার হরিণ ধরার তীব্র শপথ।

জাহাজ ঘাটে সোরগোল শুনেছি
শুনেছি চিৎকার চেঁচামেচি,
শুনেছি কোলের শিশুর কান্না,
শুনেছি মায়ের আর্তনাদ- ‍‌‍‍না, ওদের মের না,
ঘরে ফিরতে চাই,--
সে অভিপ্রায় পূরণ হয়নি মোটেও।

প্রথম প্রথম দিন-সপ্তা-মাস মনে থাকত,
পরে সব ভুলেছি, ভুলেছি রাত-দিন
মনে জেগেছে অক্টোপাসের ঋণ।

ক্ষুধা-তৃষ্ণায় জর্জরিত জাহাজের ডেক
যেন সাহারা মরূভূমি, কে কতটুকু কেড়ে খেতে পারে,
ছিনিয়ে নিতে পারে, তার তীব্র লড়াই, রক্তারক্তি কাণ্ড;
তবু লন্ডভণ্ড জীবনে বেঁচে থাকার কী তীব্র কামনা!

প্রখর আলোয় আমার সলিল সমাধি দেখেছি,
কঙ্কাল পুরীতে লাশ হয়ে পড়ে থেকেছি,
আমার স্বপ্ন ভেসে গ্যাছে নীল জলে
আমার লাশ চলে গ্যাছে মাটির অতলে।

তোমরা যদি আমার গলিত লাশ
কিম্বা মাটি মাখা হাড়গোড় তোল,
চিনবে না আমাকে;
আমার দারিদ্র, আমার রঙিন স্বপ্নেরা
কচি শিশুর মতো
আমার কঙ্কালের দিকে চেয়ে থাকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026