তুমি হীনা
- ফয়জুস সালেহীন

সেভাবে কখনো চাইনি তোমাকে।
ছুটিনি পিছু হন্য হয়ে।
সাজাতে চাইনি সিন্দুকে।
তাই বলে তোমার সান্নিধ্যটা যে
উপভোগ করিনি তাও কিন্তু নয়।
আঙুলের ডগায় তোমার স্পর্শে হয়েছি শিহরিত।
কতো যতনে রেখেছি তোমায় বুক পকেটে।
একথা সত্যি কবিতাই ছিলো আমার ধ্যানে জ্ঞানে।
কবিতাতেই মজেছি,কবিতার দিকেই বাড়িয়েছি হাত।
এক টুকরো পংক্তির আশায়
দু'চোখের পাতা নিমীলিত করতে পারিনি
কতো কতো রাত।


আজ তোমার অভাবে অনুভব করি
বুকে বুকে চিনচিন ব্যথা।
তোমার অভাবে নেতিয়ে পড়ে সাধের ঝুমকো লতা।
কখনো ভাবিনি
তুমি হীনা কবিতাগুলো
পাবেনা পূর্ণতার ছোঁয়া।
তুমি হীনা কবিতাগুলো
মুখ থুবড়ে পড়ে থাকবে
নোটবুকের পাতায়।
নীরবে করবে অশ্রু বিসর্জন।

৩১/০৫/২০১৫ খ্রীঃ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 8টি মন্তব্য এসেছে।

১৬-১১-২০১৫ ১৯:১৬ মিঃ

কৃতজ্ঞতা জানবেন ভাই aliahmed

১৬-১১-২০১৫ ১৯:১২ মিঃ

কৃতজ্ঞতা জানবেন junayedbrahman

২৮-০৯-২০১৫ ২০:৫৭ মিঃ

Darun onuvuti!

২৮-০৯-২০১৫ ১০:৪৮ মিঃ

valo laglo

২৭-০৯-২০১৫ ২১:০৪ মিঃ

অশেষ ধন্যবাদ।

১৩-০৬-২০১৫ ০৮:০০ মিঃ

অশেষ ধন্যবাদ আপনাকে mehoran.

১২-০৬-২০১৫ ১২:৪৭ মিঃ

বেশ সুন্দর কবিতা।

০৩-০৬-২০১৫ ১৩:১৪ মিঃ

কখনো ভাবিনি
তুমিহীনা কবিতাগুলো পাবেনা
পূর্ণতার ছোঁয়া।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026