ঘর কন্যা
- রুবিনা মজুমদার
সীমাহীন শূন্যতায় ...
ভাসমান নীহারিকাপুঞ্জে
অগ্রাহায়নের আকাশে মেঘের গম্বুজ ভেঙ্গে
নারী হয় পরিশ্রান্ত ।
আকাঙ্ক্ষার উজ্জ্বল দৃষ্টি দিয়ে
দুটি চোখ মেলে অপলক
দাঁড়িয়ে থাকে ...
পৃথিবীর মুক্তিকামী মানুষের পাশে ।
হা হা কার উৎকণ্ঠার পালক ছিঁড়ে
ভাসমান স্বপ্নের গম্বুজে ।
আফসোসের কফিনে মর্যাদার পাশে
উদয় দিগন্তে তবু বিজয়ের ছবি আঁকে
মৃত্যুর মিছিলে ।
পৌষের প্রবল প্রবাহ হৃদয় ছুঁয়ে যায়
নারীর ঊষার উদয় কালে ।
শতাব্দীর ক্ষুধা তৃষ্ণায় অনাহারী প্রাণ
বাতাসের বুক চিরে বিদ্ধ করে সমুদ্রের গান ।
দিবস - রজনী ঘরকন্যার সুবাসিত নিঃশ্বাসে
নিদ্রায় , জাগরণে , উদয় , অস্তের আলো খুঁজে সরল বিশ্বাসে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।