সময়ের মানচিত্র
- রুবিনা মজুমদার
অনিশ্চয়তার রোদের তাপে পাতা ঝরার কাঁপনে -
জোছনার ঝিলিমিলিতে সমুদ্রের নীলে ,
রক্ত - মাংসের প্রাসাধের মধুর বিষাদে ,
আশা - হারানো আঁধার জড়ানো কালবৈশাখীতে -
ভালোবাসা তোমায় দিলাম ছুটি -
তুমি ছিলে রঙের তরঙ্গের জোকার পরিপাটি ।
পৃথিবীর মানচিত্রে বিচিত্র জীবনের রূপ
ক্ষুধার রাজ্যে জীবন সংগ্রামের স্বরূপ ।
যখন ছোটে ক্ষুধার পাগলা ঘোড়া
তখন অসহায় ক্লান্ত চক্ষু জোড়া ।
মানুষের জীবনটা বড়ই বিচিত্র
রঙ্গিন নকশায় আঁকা তাই সময়ের মানচিত্র ।
ভাঙ্গা বাঁশীতে সুর উঠে না
হেমন্তের ঝরা পাপড়িতে মালা গাঁথে না ।
অবিশ্বাসে আত্মার সাধ মিটে না
মরুর বুকে কভু ফুল ফোটে না ।
ঘোমটা পরা মুখের আড়ালে
দিন শেষে সময় গড়ালে -
প্রকৃতির তানে বাঁচার সন্ধানে
শুন্য মনে পূর্ণতা এনে
সন্ধ্যা দীপের প্রতীক্ষা জ্বেলে -/।
যাক না কেটে একাকী প্রহর
রঙিন বেদনা হোক মনের সহচর ,
বিষন্ন বেদনায় উজ্জীবিত মন
ঝরা পাতার শোকে কাঁদে যখন
শ্রাবণের আকাশে নেই চাঁদ - তারা
বুক - চাপা আঁধারে সময়গুলো তাই বাঁধন হারা ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।