সারা দিনময় ভিজবো আজ কদমের সাথে
- ফয়জুস সালেহীন

আজ আমি বৃষ্টিতে ভিজবো।
দৌড়ে আশ্রয় নিবোনা কোন বিপনী বিতানে।
ফোল্ডিং ছাতাটা মেলে ধরে কিংবা রেইনকোর্ট পরিধান করে
নিজেকে আজ রক্ষা করবোনা বৃষ্টির কবল থেকে।
বাহারী পোষাক,মুঠোফোন আর প্রয়োজনীয় কাগজের কথা ভেবেও
আজ আর পিছপা হবোনা।
আজ আমি নিজেকে সঁপে দিবো বৃষ্টির কাছে।
যা বলার বলুক লোকে পাছে।
বৃষ্টি জলে ধুঁয়ে নিবো
যান্ত্রিকতার ধোঁয়াটে ঘ্রাণ।
এক পশলা শৈশবের স্মৃতিতে করবো স্নান।
আজ আমি ব্যঙ হবো।
তোয়াক্কাই করবোনা সর্দি ,জ্বর।
ভিজতে যাচ্ছি যে আজ আমি কতো কতো বছর পর!
ফুটপাত,ল্যাম্পপোষ্ট,বিজ্ঞাপন বোর্ড আর পিচঢালা পথের সাথে
আজ ভিজে হবো একাকার।
খুব করে ভিজাবো আজ না ভিজার হাহাকার।
আজ আর মানছিনা কোন বাঁধা,মনেও নেই দ্বিধা।
নামবোই আজ বৃষ্টি স্নাত পথে।
সারা দিনময় ভিজবো আজ কদমের সাথে।

০৪/০৬/২০১৫ খ্রীষ্টাব্দ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-০৬-২০১৫ ২৩:০৪ মিঃ

আজ আমি নিজেকে সঁপে দিবো বৃষ্টির কাছে।
যা বলার বলুক লোকে পাছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026