দূরে,বহু দুরে
- সুকন্যা তিশা
দূরে সরিয়ে রাখবি যদি
আপন হতে কেন আসলি?
হতে চাইনি সঙ্গি তোর
বলছি শুধু বন্ধু কর,
তাতেই পেলি এত ভয়
তা হলে বন্ধু কেমনে হয়?
ভাল থাকিস নিজের তরে
আসবো না আর বন্ধু বলে,
পিছু ডাক দিবো না
ঝামেলা আর করবো না
যাচ্ছি চলে তোকে ছেড়ে
রাখবো না আর বন্দি করে,
ভুল হলে করিস ক্ষমা
আছে যা তোর কাছে জমা।
(১০.০৩.১৩)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।