চমৎকার
- শেখ মাফিজুল ইসলাম
পকেট ভারী
হাতটি ধ’রলে হেসে,
পকেট ভারী
ডাকলে ভালোবেসে।
বললে-জীবন তুমি,
তোমার বিহনে আমি
জীবন যে মরূভূমি।
পকেট খালি
টের পেয়েছ যেই
বললে হঠাৎ
তোমার সঙ্গে নেই।
খালি পকেট
তোমার দিকেই গ্যাল,
খালি পকেট
তোমায় খুঁজে পেলো।
খালি পকেট
দেখল অশ্রুজল,
খালি পকেট
বললো আমায় ডেকে,
তোমার কষ্ট
হয়নি তো নিষ্ফল।
খালি পকেট
হসলো যে বারবার
খালি পকেট
তুললো হাহাকার।
খালি পকেট
চিনলো জীবনটাকে
খালি পকেট
বললো-চমৎকার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।