ভিড়িয়োনা তোমার তরী এই ঘাটে
- ফয়জুস সালেহীন

চর্মের শুভ্রতায়
বিগলিত হয় প্রেম।
অন্তরের সৌন্দয্যটা
বোঝেনা তাই খোঁজেনা।
রঙচঙা মোড়কে হয় আকৃষ্ট।
যাচাইও করেনা
প্রকৃষ্ট কিংবা নিকৃষ্ট।
সম্পদের গভীরতার মানদন্ডে
অহর্নিশ করে কুর্ণিশ।
সরল পথের পান্হ
ওদের রঙ্গ তামাশার পাত্র।
বেআব্রু বক্ষে
কামনার আগুন জ্বালায়
পর পুরুষের চোক্ষে।
স্তুতির স্তুপে দাঁড়িয়ে থাকে
বিজয়ীনির বেশে।
পর্দানসীন নারীর গায়ে এঁটে দেয়
সেকেলের লেবেল।
দাঁড়ি আর টুপি ওদের কাছে
কেবলি ধর্মান্ধতার প্রতিকী চিহ্ন।
আঞ্চলিকতার প্রভাব
ধুয়ে ফেলে গাঙে।
কথা বলে ওরা বাংলিশ ঢঙে।
ওদের স্রোতে গা না ভাসালে,
না চললে ওদের ব্যকরণে
বিশেষায়িত করে ওরা
গেঁয়োভূত বিশেষণে।
ডিসকো বারে সীসার ধোঁয়ায়
পরিপূর্ণ হয় ওরা
আধুনিকতার ছোঁয়ায়।
মেকীর বিকিকিনি নিত্য ওদের হাটে।
ভিড়িয়োনা তোমার তরী
এই ঘাটে।


১০/০৬/২০১৫ খ্রীঃ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৯-০৬-২০১৫ ১৮:০৩ মিঃ

মেকীর বিকিকিনি নিত্য ওদর হাটে।
ভিড়িয়োনা তোমার তরী এই ঘাটে।

১৫-০৬-২০১৫ ০০:০৯ মিঃ

আজকালকার যুব সমাজ আধুনিকতার ছোঁয়া পেতে গিয়ে বিকিয়ে দিচ্ছে নিজস্বতা. যাচ্ছে উচ্ছন্নে। তাদেরকে দেখে আকৃষ্ট হয়ে যুবসমাজের অন্যরা যাতে তাদের ঘাটে তরী না ভিড়ায় তাই বলা হয়েছে কবিতাটিতে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026