সততা,অভাব এবং ভালোবাসা
- ফয়জুস সালেহীন

সততার সাথে অভাবের সখ্যতা।
বৈরিতা অভাব এবং ভালোবাসার মধ্যে।
সততাকে তাই
রেখেছো যোজন যোজন দূর।
পাছে অভাব এসে হানা দেয়
তোমার দুয়ারে!
অভাবের তাড়নায়
জানালা দিয়ে
ভালোবাসা যদি পালায়!
ভালোবাসাকে কি ধরে রাখা যায়?
শৃঙ্খল পড়িয়ে তার পা'য়?
ভালোবাসাকে ধরে রাখতে হয়
ভালোবাসার সততায়।
তবেই ভালোবাসা পড়ে থাকবে
তোমার ঘরে অনন্তকাল।
যতোই কাটুক উপোসী রাত।

১৪/০৬/২০১৫ খ্রীষ্টাব্দ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১৯-০৬-২০১৫ ০৪:০৫ মিঃ

অশেষ ধন্যবাদ আপনাকে #sujon hossain

১৮-০৬-২০১৫ ০৫:৫২ মিঃ

অসাধারণ লিখেছেন

১৬-০৬-২০১৫ ১৫:৫৩ মিঃ

ভালোবাসারই জয় হয় যদি সততা থাকে তাতে।অভাব কখনো প্রতিবন্ধক হয়ে থাকতে পারেনা।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026