অদৃশ্য স্বপ্নপুরী
- রুবিনা মজুমদার

বন্ধুরে তোর----
পেটের ভিতর যখন ভীষণ ক্ষুধার জ্বালা
চোখের কোণে নোনাজল নিত্য বাজায় বেহালা ,
বুকের ভিতর রঙ্গিন সুখ- স্বপ্ন সব হারিয়ে
বাস্তবতার করুণ ঝড়ে শত কষ্টের ভিড়ে
যখন মনটা হয়রে তোর দিশেহারা -
ভেঙ্গে যায় জীবনের সুখ - স্বপ্নের ডাল - পালা ।

তাই কিরে বন্ধুরে তুই নীল দরিয়ায় ভাসিয়ে তরী
গাঙচিলের সাথে ডানা মেলে হয়ে যাস দেশান্তর ?
মনের কোকিল বনে বনে কান্দে ফাগুনে -
বন্ধুরে তোর স্বপ্ন গুলো আঁধারে খাইলো অজানা ঘুনে ।
নীল দরিয়ায় ভাসিয়ে ভেলা ---
হয়ে যাস তুই অন্যের হাতের পুতুল খেলা ।

দূর অজানায় পাড়ি দিয়ে ---
জমি - জিরাত সব বিকিয়ে ---
পাচার হয়ে যাস তুই এক নিমিষে --- ।
ক্রীতদাস হইয়া তুই করিস কুলির কাজ
নিজের পায়ে কুড়াল মারিস একি সর্বনাশ ?
বিবেকের যখন ঘমার্ত মুখ ---
ঝড়ের রাতে হারায় তোর সব স্বপ্ন সুখ ।

পঞ্জিভুত মেঘ আর মেঘ মাল্লার আকাশ ,
লালসার উদ্রিক্ত শিল্প আর আহত সমাজ ।
ভাগ্যের মৌসুমি ঝড় খেলা করে বঙ্গোপসাগরে -
দিশেহারা দিকভ্রান্ত বন্ধুরে তুই উড়স প্রবল হাওয়ার দাপটে ।
আগুনে ঝাপ দিয়ে গড়িয়ে পড়িস মৃত্যুর সাগরে -
জীবন যুদ্ধে হেরে গিয়ে ----
কি হবে আর রক্তের সমুরে সাঁতার কেটে ?

জীবনের সুখ - স্বপ্ন হাওয়ায় পাল উড়িয়ে -
কি হবে আর মরুভূমিতে ফটফটিয়ে কেঁদে জানালার কাঁচে ?
যাস নারে আর বন্ধুরে তুই অচিন বনবাসে
আয় ফিয়ে আয় মায়ের কোলে নিজের মাটির দেশে ।
শুকনো লঙ্কা আর পেয়াজ , পান্তা না হয় খাবি আজীবন
তবু আর দেখতে চাইনারে তোর নারকীয় জীবন ।
অনিশ্চয়তার স্বপ্নের ঘোরে ----
ভাসিস না আর নীল দরিয়ার কুলে কুলে ।

দুঃখ - কষ্ট গুলান করবো ভাগাভাগি -
তবু থাকবো একই দেশের স্নেহের সমতলে
আসন পেতে ঘুমিয়ে রবো ----
আপন মাটির প্রাচীরে ।
বিষাদের খঞ্জনায় অদৃশ্য স্বপ্ন পুরী
জুলুম , অন্যায় , ক্লেদে ঝরে যায় কতো আত্মার কুঁড়ি ।।

(বিশেষ দ্রষ্টব্য ঃ- কবিতাটি পাচার হওয়া বন্ধুদের উৎসর্গ করলাম ।)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026