চম্পা খালার কাণ্ড
- শেখ মাফিজুল ইসলাম
হাতা খুন্তি ঘটি বাটি
ছুঁলেই তাদের আসতো জ্বর;
সিঁকেই তোলা হাঁড়ি-কড়া
ভয়ে কাঁপতো থরোথর।
মাটির কলস শিল- নোড়াটা
রান্না ঘরে কাঁদতো রোজ,
হাঁস –মুরগীর সঙ্গে নাকি
চম্পা খালা করবে ভোজ।
বদনা-গাড়ু থালা-বাসন
ধামা-খুঁচি পন-পালি,
চম্পা খালার কথা শুনে
জোরেই দিত হাততালি।
ঝাঁটা-বাড়ুন দা-বটি আর
গাইতি- কোঁদাল সব মিলে,
বলতো তারা- হে দয়াময়
ইচ্ছা খুশি নাও তুলে।
খালার ভয়ে উঠোন ফাঁকা
কাঁপত ভয়ে শিশুর দল,
ফর্সা মানুষ দেখলে খালা
বলতো- ওটা মাকাল ফল।
হাঁস মুরগী গরু-ছাগল
খালার চোখে চক্ষুশূল,
বলতো খালা-পশুতো নয়
ভিন্ন জাতের মানব কুল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।