স্বাধীন বাংলাদেশ
- আবু জাফর বিশ্বাস
এই দেশটা তো কেউ এমনি করেনি দান,
বা কোন টেবিল-টকে আসেনি সমাধান।
লাখো শহীদের বুকের রক্ত করিয়া ক্ষয়,
যুদ্ধকরে বাংলাকে করতে হয়েছে জয়।
গিয়েছে কত মুক্তিকামী মানুষের প্রাণ,
হারিয়েছে আরো কত মা বোনের মান।
সংগ্রাম করে স্বাধীন করেছে এ দেশ যারা,
আজও কি নিতে পেরেছে কোন সাধ তারা?
অবাধে তাদের সেই বুকের তাজা রক্ত দান,
পেরেছি কি দিতে, তাদের সুযোগ্য সন্মান?
গিয়েছে মান দিয়েছে প্রাণ আরও কত কিছু,
এখনো জেগে আছে তারা, নিচ্ছে তারা পিছু।
স্বাধীন দেশের স্বাধীন নিশান যতই উড়াই গগনে ,
মুক্তিকামি মানুষ আজও মরছে নিপীড়ন, নির্যাতনে।
এসো হে বন্ধুগন করি শপথ, রাখিতে দেশের মান,
আবার নতুন করে দেশগড়ার শুরু করি অভিযান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।