সবুজে ঘেরা বাংলাদেশ
- আবু জাফর বিশ্বাস
আমার দেশে ভরা আছে সাগর নদী বিলে,
কত রঙের পাখি বসে পদ্ম ফোঁটা ঝিলে।
পাখ পাখালি উড়ছে ছুটে কণ্ঠে কোলাহল,
গাছ গাছালি দিচ্ছে মোদের মিষ্টি মধুর ফল।
শ্যামল মাঠের সবুজ শোভা ভরে যায় প্রান,
ময়না টিয়ে দোয়েল শালিক কত পাখির গান।
জুঁই চামিলি শিউলি বেলি ও কৃষ্ণচুড়া ফুল,
বসন্ত এলে প্রকৃতি সাজে রঙিন করে শিমুল।
কৃষক মাঠে চাষ করে যায় কন্ঠে গানের সুর,
রাখাল ছেলে বাজায় বাঁশি শুনতে সুমধুর।
মাছরাঙ্গা আর বকের সারি উড়ে যায় ঐ দূরে,
ঢেউভাঙা আঁকা-বাঁকা নদী,হারাই তেপান্তরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০১-০৮-২০১৩ ১৫:৩৩ মিঃ
আমার প্রিয় বাংলাদেশ, তাই দেশের গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যের কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র, আশা করি সবার ভাল লাগবে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।