আমাদের গ্রাম
- আবু জাফর বিশ্বাস
ছায়ায় ঘেরা মায়ায় ভরা আমাদের গ্রাম,
আাঁকা-বাঁকা নদী বয়ে, চলছে অবিরাম।
মাঝি টানে নৌকার দাড় বেয়ে যায় উজান,
চাষি করছে লাঙ্গল চাষ, ফলায় মাঠে ধান।
রাখাল বাজায় বাশের বাঁশি মিষ্টি তার সুর,
নীল আকাশে উড়ছে পাখি দূর বহু দূর।
সাগর জলে মুক্তা মিলে সোনা মাটির তলে,
কই মাগুর খালে-বিলে, ইলিশ পদ্মা জলে।
এ দেশেতে সোনা ফলে সবুজ শ্যামল মাঠে,
হীরা মানিক মুক্তা মিলে সাগর নদীর ঘাটে।
ঝোপে-ঝাড়ে বাশ বাগানে বসে বকের ঝাঁক,
অন্ধকারে জোনাক জ্বলে ঝিঝি পোকার ডাক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০১-০৮-২০১৩ ১৫:২৯ মিঃ
গ্রাম আমার খুব ভাল লাগে তাই গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যের কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র, আশা করি সবার ভাল লাগবে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।