বিরহী
- শেখ মাফিজুল ইসলাম
এক বিরহী কদম তলে আসে
এক বিরহী চোখের জলে ভাসে
এক বিরহী গাঁথলো ফুলের মালা
এক বিরহীর বুকে দহন জ্বালা
এক বিরহী পাহাড়তলী খোঁজে
এক বিরহী আবেশে চোখ বোজে
এক বিরহী নদীর কূলে একা
এক বিরহী খুঁজলো স্মৃতি রেখা
এক বিরহী লজ্জাতে মুখ ঢাকে
এক বিরহী অপলক চেয়ে থাকে
এক বিরহী দেশান্তরী হলো
এক বিরহী আত্মাহূতি দিলো
এক বিরহী চাইতে গ্যালো ক্ষমা
এক বিরহীর চোখে অশ্রু জমা
এক বিরহীর কথা এলোমেলো
এক বিরহীর গোপন ব্যথা ছিল
এক বিরহী পাগলা গারদ চেনে
এক বিরহী টাকায় নেশা কেনে
এক বিরহী বললো-সুখে থেকো
এক বিরহী বললো- মনে রেখো
এক বিরহী ঘুম ভেঙ্গে রোজ কাঁদে
এক বিরহী আশ্বাসে বুক বাঁধে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।