“আল্লাহ” তোমারই দান
- আবু জাফর বিশ্বাস
হে আল্লাহ তুমি মহৎ, তুমি রহিমুর রহমান,
আমাদের যত নিয়ামত, সবই তোমার দান।
এই সোনালী প্রভাত ঝিরঝির হিমেল হাওয়া,
নদীর ঢেউ ছল-ছলাত, পাখির গান গাওয়া।
স্নিগ্ধ কুসুম কাননের হাজারও ফুলের ঘ্রান,
সবুজ শ্যামল অরন্য,বহেচলা নদীর কলতান।
ঐ
এই নির্মল চাঁদের আলো সুন্দর সুনীল আকাশ,
তাঁরা ভরা জোসনা, ফুলের গন্ধ ভরা বাতাস।
এই সাগর নদী ফুল ও ফল, মাঠ ভরা ধান,
প্রকৃতির যত সৌন্দর্য, হাজারো পাখির গান।
হে আল্লাহ তুমি মহৎ, তুমি রহিমুর রহমান,
আমাদের যত নিয়ামত, সবই তোমার দান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।