ইসলাম শান্তির ধর্ম
- আবু জাফর বিশ্বাস
এদেশ মোদের সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা,
যার যার ধর্ম হলো, তার কাছেই সেরা।
মুসলমানের ইসলাম হইল শান্তির ধর্ম,
আমাদের সবার বুঝতে হবে তারই মর্ম।
মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত,
দেশ গড়তে সবাইকে হতে হবে একমত।
আমরা মানিবো ইসলামের পাঁচটি স্তম্ভ,
দল মত নির্বিশেষে থাকবেনা কোন দম্ভ।
আমরা সবাই মুসলমান, শান্তির হবেই জয়,
রাখিব দেশের মান, আর করিবনা রক্তক্ষয়।
আজ দেশের চরম সংকটের এ প্রেক্ষাপটে,
যাকিছু ঘটে, তিঁনিই সব ভাল জানেন বটে।
হে রহমানুর রহিম, করিম, হে চিরমহান,
তুমি মোদের, এই দেশকে শান্তি কর দান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।