সিয়াম সাধনা রোজা
- আবু জাফর বিশ্বাস
আমি রোজাদার, হবোনা তো গোনাহগার,
নফছকে করিব সংযম, আরো যত পাপাচার।
চোখের রোজা, আমি যেন কূ’দৃষ্টিতে না চায়,
হাতের রোজা, এই হাতে কেউ কষ্ট না পায়।
মুখের রোজা, মিথ্যা থেকে থাকিবো বিরত,
পায়ের রোজা, ভালকাজে হাটিব অবিরত।
খানা-দানা পানাহার বন্ধ,শুধু নয় এটা নিয়ম,
কামাচার, পাপাচার সব কিছুই করিব সিয়াম।
উপোস থেকে বুঝিব, গরীব দুঃখির কত কষ্ট,
রিপুকে রাখিব নিয়ন্ত্রনে হতে দিবনা পথ ভ্রষ্ট।
মাহে রমযানের রোজা রেখে শক্ত করি ঈমান,
আল্লাহ বলেন আমি নিজেই দিব এর প্রতিদান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।