ঈদের খুশি
- আবু জাফর বিশ্বাস

ঈদ পবিত্র, ঈদ খুশির, ঈদ আনন্দের,
ঈদ ক্ষমার, ঈদ প্রার্থনার, ঈদ আবেগের।
ঈদ আসলে সকল ভুলে যত মুসলমান,
পড়বে নামাজ এক কাতারে ভুলে ব্যবধান।

ঈদের দিনে সবার মনে আনন্দে নামে ঢল,
চোখে সুরমা গায়ে আতর উৎফুল্ল মনে চল।
ঈদে রোজার শ্রেষ্ঠ পুরস্কার দিবেন দয়াময়,
ত্রিশ রোজা আল্লাহর কাছে কবুল যেন হয়।

ঈদের নামাজ পড়া শেষে করবে মোনাজাত,
আপন করে সবার সনে করবে মোলাকাত।
ঈদ এলে গরীব যারা,যাকাত ফিতরা পায় তারা,
হরেক রঙের নতুন জামা,পরে আজ মাতোয়ারা।

ঈদ মুসলমানদের বড়ই খুশির পবিত্র উৎসব,
আবাল-বৃদ্ধ বাদশা-ফকির সবার মুখেই রব।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026