শওয়ালের বাঁকা চাঁদ
- আবু জাফর বিশ্বাস

ঐ আকাশে মেঘের দেশে শওয়ালের বাঁকা চাঁদ,
ঈদের খুশির আনন্দে আজ ভাঙলো মনের বাঁধ।
রহমত বরকত মাগফিরাত করলাম বুঝি পার,
বছর ঘুরে মোদের ঘরে এলো খুশির ঈদ আবার।

ঈদ পবিত্র শুধুমাত্র এই খুশি ধনীদের জন্য নয়,
কেউ পেয়ে আনন্দ, দিয়ে ধন্য দান বরকতময়।
রোজার শেষে নামছে আবার ঈদের খুশির ঢল,
আবাল-বৃদ্ধ বাদশা-ফকির সবাই ঈদগাহে চল।

গরীব যারা যাকাত ফিতরা পেয়ে আজ আনন্দ,
নতুন জামা পরেছে তারা জীবনটা যেন ধন্য।
ঈদের নামাজ পড়ার শেষে করবে কোলাকোলি,
আপন করে নিবে সবাইকে হিংসা বিদ্বেষ ভুলি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026