এক ফালি চাঁদ
- আবু জাফর বিশ্বাস

এক ফালি বাঁকা চাঁদ বুঝি, উঁকি দিলো ঐ,
খোকা খুকু তোমরা এখন গেলে সবাই কই।
ত্রিশ দিনের পবিত্র রমজান আজ হলো শেষ,
তাইতো শিশু বৃদ্ধ যুবক পরেছে নতুন বেশ।

বাদশা-ফকির ধনী-গরীব,সব আনন্দ উল্লাসে,
চাঁদ দেখে সবাই আজ খুশির জোয়ারে ভাসে।
মসজিদ কিম্বা ঈদগাহে পড়বো ঈদের নামাজ,
মনেপ্রানে করবো দোয়া আল্লাহ না হয় নারাজ।

রাগ অনুরাগ যতই থাকুক, হৃদয় যতই পাষান,
ভাইয়ের সাথে ভাই মিলবে,ভুলে সব অভিমান।
দ্বীন-দুঃখীনির মুখে আজই ফুটছে সুখের হাঁসি,
তাইতো মনে আনন্দ আজ এলো ঈদের খুশি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026