ঈদের আনন্দ
- আবু জাফর বিশ্বাস
রোজা শেষে ঐ উঠেছে শওয়ালের বাঁকা চাঁদ,
ঈদের আনন্দ সবার ঘরে ভাঙলো খুশির বাঁধ।
নতুন পোশাক পরবে বলে ধরছে খোকা জীদ,
আজ ধনী-গরীব সবার ঘরে এলো খুশির ঈদ।
সকালবেলা করবে গোসল নতুন সাবান দিয়ে,
ঈদের নামাজ পড়তে যাবে ফিরনি সেমাই খেয়ে।
শহর থেকে আয়ছে খোকার দুঃসম্পর্কের মামা,
গরীব বলে সবার জন্যে এনেছে নতুন জামা।
ঈদ আসলে যাকাত ফিতরা অনেক কিছু পাই,
সারা বছর ধরে, কষ্টে থাকার দুঃখ ভুলে যায়।
এককাতারে পড়বে নামাজ আজ ঈদের দিনে,
নামাজ শেষে কোলাকোলি করবে সবার সনে।
সালাম করলেই সেলামি দেবে যতো গুরুজনে,
ধনী-গরীব নাই ভেদাভেদ আজকে খুশির দিনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।