কী বিচিত্র মন সেলুকাস
- শেখ মাফিজুল ইসলাম

হ’বে না ডাক্তার
আর হ’বে না,
রক্ত কণিকায় ওদের বসবাস,
ওরা দুরন্ত ভাইরাস
দেহ ছেড়ে যাবে না।
#
চক্ষু-কর্ণ-জিহ্বা-নাসিকা-ত্বক
সব যে ওদের বশ;
হার্টবিটের ওরাই নিয়ন্ত্রক,
ফুসফুস পাহারা দেয়
ওদেরই লোক।
ওরাই মাপে নাড়ির গতি
ওরা যদি না দেয় সম্মতি
এক চুল নড়তে পারি না আমি,
ওদের প্রেসকিপশান সব চেয়ে দামী।
#
স্নায়ু কোষের বিস্তীর্ণ সমাহার,
হাড়-হাড্ডি যত কলকব্জার, ওরাই মালিক;
ওরা দুরন্ত ভাইরাস,
তবু কী বিচিত্র দেহে বেঁচে আছি সেলুকাস।
#
তবে বলেছি ডাক্তার, খবরদার
এগিয়োনা আর;
দেহে নিঃশ্বাস যতক্ষণ,
মন আমার ফুরফুরে হাওয়ার মতন
ঝলমলে পৃথিবীর সব দেখে যাবে;
রূপ-রস-গন্ধ সব লুফে নেবে,
চোখে চোখে অসংখ্য চেরাগ জ্বালাবে,
এখানেই পরাস্ত হ’বে ভাইরাস;
কী বিচিত্র মন সেলুকাস!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০৭-২০১৫ ১৫:০০ মিঃ

খুব সুন্দর


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026