ম্যারাথন বৃষ্টি
- শেখ মাফিজুল ইসলাম
ম্যারাথন বৃষ্টি
পড়ছে তো পড়ছে,
বন্যার পথ কী
পাকা করে গড়ছে?
জল-কাদা-বৃষ্টি
পাতিয়েছে মিতালী
জীবনটা চলছে
সুর-লয় বেতালী।
আকাশের প্রান্তে
কালো মেঘ চরছে;
সাদা মেঘে বৃষ্টি
অবিরল ঝরছে।
ঝড় নেই বাতাসে
শিহরণ পাতাতে
রাস্তায় লোক চলে
পানি পড়ে ছাতাতে।
রবির তো দেখা নেই
কাজ নেই কৃষকের,
চিন্তায় ঘুম নেই
কষ্ট যে গরীবের।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।